“নিজের সচেতনতাই পরিবার ও সমাজের সুরক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলাবাসীকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও আলোচনা সভা করেছে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ শনিবার(৬ জুন) সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে সচেতনতামূলক একটি র্যালি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনঃরায় হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।

র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রাসেল মুন্সী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মু. উমর ফারুক জাবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলাম রনি,মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান,মেডিকেল অফিসার ডাঃ এইচ এম আশ্রাফ-উল-মাসুদ, মেডিকেল অফিসার ডাঃ তিথী রানী ও সাংবাদিক কামরুজ্জামান বাঁধন প্রমূখ।
র্যালী ও আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকা, বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারীগণ, স্থানীয় বেসরকারী বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকের কর্মকর্তা -কর্মচারীগন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন