মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুরে দাদার কবরের জায়গা দখল করে তৃতীয় লিঙ্গ লাবনী হিজরাকে মারধর সহ শ্লীলতাহানির অভিযোগ প্রতিপক্ষ প্রভাবশালী শওকত খাঁ ও তার সহযোগীদের বিরুদ্ধে।

জানা যায়, ২৫ মে সোমবার সকালে ভুক্তভোগী লাবনী হিজরা তাদের পারিবারিক কবরস্থানে একটি সাইনবোর্ড স্থাপন করেন এ সময়ে শওকত খাঁ, কালু খাঁ, মোঃ হাবিবুর রহমান খাঁ (মাস্টার), সহ আরো অনেকে সঙ্ঘবদ্ধ হয়ে লাবনী হিজড়াকে মারধর করে সাইনবোর্ড তুলে পুকুরে ফেলে দেয়।

ভুক্তভোগী তৃতীয় লিঙ্গের লাবনী দাবি করেন, পূর্বপুরুষদের কবরের জায়গা রক্ষার জন্য একটি সাইনবোর্ড স্থাপন করি এ সময় হঠাৎ করে প্রতিপক্ষের লোকজন আমার উপরে হামলা চালান এবং সাইনবোরটি তুলে পুকুরে ফেলে দেয় আমি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাই। এবং প্রতিপক্ষের বিরুদ্ধে আইনি আশ্রয় নিবো।

অভিযুক্ত শওকত খাঁ ও তার পক্ষের লোকজন অভিযোগ অস্বীকার করেন এবং দাবি করেন উক্ত জায়গা তাদের ক্রয়কৃত সম্পত্তি লাবনী হিজড়া তা জোরপূর্ব দখল করার চেষ্টা করেন।

স্থানীয় প্রতিবেশী রিপন বেপারী বলেন, আমরা শুনেছি ওখানে কবরস্থান ছিল। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার বসলেও কোন সূরা হয়নি। তবে ভুক্তভোগী আইনগত প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে কালকিনি থানার ওসি জহিরুল আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কথা বলা সম্ভব হয় নি।