বরিশালের আগৈলঝাড়ায় বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্যগুদাম চত্তরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।
খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগষ্ট পর্যন্ত এই বোরো ধান সংগ্রহ অভিযান চলবে। প্রতিকেজি ধানের মুল্য নির্ধারন করা হয়েছে ৩৬ টাকা। কৃষি অফিসের তালিকাভুক্ত চাষীদের কাছ থেকে এই বোরে ধান সংগ্রহ করা হবে। প্রতিজন চাষীর কাজ থেকে সর্বোচ্চ তিনটন ধান সংগ্রহ করবেন খাদ্যগুদাম। চলতি মৌসুমে ১ হাজার ৬০ মেট্রিক টন চিটামুক্ত বোরো ধান সংগ্রহ করা হবে। যার আর্দ্রাতা সর্বোচ্চ ১৪।
উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, ওসি(তদন্ত)সুশংকর মল্লিক, উপজেলা খাদ্য কর্মকর্তা ফারজানা ফৌরদোস, খাদ্য পরিদর্শক(ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো.আবুক্কর ছিদ্দিক, প্রেসক্লাব সভাপতি মো.শামীমুল ইসলাম, বিএনপি’র যুগ্ন-আহবায়ক আবুল হোসেন মোল্লা প্রমুখ।
মন্তব্য করুন