মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে আজ টানা তৃতীয় দিনের মতো জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম এর নেতৃত্বে জেলার কৌশলগত ও গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে থানা পুলিশ, ট্রাফিক বিভাগ ও ডিবি পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে যানবাহনে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি যাচাই-বাছাই এবং অপরাধ প্রতিরোধে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

বিশেষ এই অভিযানে এখন পর্যন্ত মোট ১৫৮ টি যানবাহন আটক করা হয়েছে এবং বিভিন্ন অনিয়মে ১০৩ টি মামলা দায়ের করা হয়েছে।