মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২আগষ্ট রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ শে জুলাই সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আবদুল লতিফ প্রধান, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এতে উপজেলা,পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২আগষ্ট রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন।