মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে গাইবান্ধায় বিভিন্ন পক্ষ থেকে দিবসটি পালন করা হচ্ছে| গোবিন্দগঞ্জ শ্রমিক ইউনিয়ন, গোবিন্দগঞ্জ হাট বাজার পুলি শ্রমিক ইউনিয়ন কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন ইলেকট্রনিক্স শ্রমিক ইউনিয়ন &দর্জি শ্রমিক ইউনিয়ন, রেস্তোরা আশ্রমিক ইউনিয়ন, ইজিবাইক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

গোবিন্দগঞ্জ হাট বাজার পুলিশ শ্রমিক ইউনিয়ন র‌্যালী শেষে সংগঠনের অফিস চত্বরে আলোচনা সভায় আয়োজন করে। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মতিন মোল্লা, কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুল ইসলাম সহ অন্যরা। এছাড়াও গোহাটি চত্বরে দর্জি শ্রমিক ইউনিয়নের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনে প্রতিষ্ঠাতা রওশন আলম, দর্জি শ্রমিক ইউনিয়নের নেতা শাহারুল ইসলাম সহ অন্যরা।
দিনব্যাপী নানা আয়োজনে শ্রমিকরা দিবস টি উদযাপন করা হচ্ছে।