বরগুনার বামনায় কালবৈশাখী ঝড়ে বজ্রপাতে একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ নয় শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তার আর্থিক সহায়তা প্রদান।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের খোলপটুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার সকাল ১২ টার দিকে, শিক্ষার্থীরা নিজ নিজ শ্রেণিকক্ষে অবস্থান করছিল। হঠাৎ বিদ্যালয়ের অতি নিকটে বিকট শব্দে একটি বজ্রপাতের ঘটনা ঘটে।
এর প্রভাবে অন্তত ৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিক শিক্ষক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ফরাজি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।
আহতদের মধ্যে আটজন প্রাথমিক চিকিৎসা শেষে বিকেলে বাড়ি ফিরে গেলেও তিনজনের শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় তাদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নিকহাত আরা দ্রুত হাসপাতালে যান।
এ সময় তিনি চিকিৎসাধীন শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিশেষ নির্দেশনা দেন। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করে থাকেন।
মন্তব্য করুন