বরগুনা উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ম্যান ফর ম্যান ( মানুষ – মানুষের জন্য)এর যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে ১৩ই এপ্রিল সোমবার সকাল ১১.০০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার ও টাস্ক ফোর্স কমিটির সভাপতি মোসা: নিকহাত আরা এর সভাপতিত্বে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,১১০ বরগুনা-২ চিপ হুপ ( এম পি ) এর প্রতিনিধি মো: আলহাজ্ব রুহুল আমিন শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র আহবায়ক, ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ (রানা), উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ও টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব, ডাক্তার মো: মনিরুজ্জামান, বামনা থানা অফিসার ইনচার্জ ও ফোর্স কমিটির সদস্য, মো: ফারুক হোসেন, ডাক্তার মো: ফেরদৌস হোসেন,
সভায় ম্যান ফর ম্যান এর নির্বাহী পরিচালক, উপজেলা টাস্ক ফোর্স কমিটির সদস্য ও বামনা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মতিন আকন্দ, সভায় উপস্থিত থেকে তামাক নিয়ন্ত্রণ আইন ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
মন্তব্য করুন