আতাফল গ্রীস্মকালীন একটি ফল। এটি মিষ্টি স্বাদের একটি দেশীয় ফল। আতাফল দেখতে যেমন সুন্দর ঠিক খেতেও দারুন সুস্বাদু। শরীরের জন্যও বেশ উপকারী।
শ্রীমঙ্গল উপজেলার সমতল ও পাহাড়ি টিলাভুমিতে আতাফল ভাল জন্মে। উপজেলার ডলুছড়া গ্রামের সফল কৃষি উদ্যােক্তা মো. আতর আলী এবার লাখ টাকার আতাফল বিক্রি করেছেন।
আতর আলী জানান, তার নিজস্ব সমতল ও টিলাভুমিতে তার ১০টি আতাফল গাছ রয়েছে। আজ থেকে ৪/৫ বছর আগে তিনি আতাফলের চারাগুলো রোপন করেছিলেন। তিন বছর পর থেকে ফলন পাওয়া শুরু করেন। প্রথমবার তিনি মাত্র ১৬ হাজার টাকার আতা বিক্রি করেন। দ্বিতীয় বার তিনি আয় করেন ৫০ হাজার টাকা। এবার তিনি আতাফল বিক্রি করে ১ লাখ টাকা পাবেন বণে জানান। তিনি আতাফল ২০০ টাকা কেজি দরে বিক্রি করছেন। সরজমিন বাজার ঘুরে দেখা যায় খুচরা বাজারে আতাফল বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে।
আতর আলী শুধু আতাফলেই সীমাবদ্ধ নয়। তার বাগানে রয়েছে করলা, লটকন, কলা, লেবু, নাগামরিচ, আনারস, ফিলিপাইনের এমডি-২ আনারস ছাড়াও দেশি-বিদেশি অনেক ফল।
আতাফল স্বাস্থ্যের জন্য অনেক উপকারী একটি ফল। এই ফল আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। বদহজম দুর করে। এতে রয়েছে ফসফরাসও উচ্চ ফাইবার যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। পেটের ভিতর জমে থাকা টক্সিন বের করে দিতে সাহায্য করে। দাঁত ও মারি, মজবুত করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। রক্তের গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। সুপরিচিত এবং সুস্বাদু এই ফল ক্যান্সার প্রতিরোধক।
মন্তব্য করুন