গাইবান্ধার পলাশবাড়ীতে মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে লাইনে দাঁড়ানো ও গাড়ির সাথে লাগায় কথার কাটাকাটির জেরে ছুরিকাঘাতে কাওসার, জাহিদ ও সিহাব নামে তিন যুবক আহত হয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। রেজওয়ান পলাশবাড়ী পৌরশহরেরর মহেশপুর গ্রামের আজাহারের ছেলে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে পাম্পটিতে শৃঙ্খলার সঙ্গে পেট্রল নিচ্ছিলেন মোটর সাইকেল বাইকাররা দুপুর পৌনে ১২ টার দিকে লাইনে দাঁড়ানো গিয়ে গাড়ির সাথে ঘর্ষন লাগাকে কেন্দ্র করে রেজওয়ানের সাথে কথা কাটাকাটি হয় কয়েকজন যুবকের এক পর্যায়ে রেজওয়ান ছুরি বের করে আঘাত করলে কাওসার (২৫) ও জাহিদ (২৩) ও সিহাব (২২) আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করান,এর মধ্যে সিহাবেরচ অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেলে ভর্তি পাঠানো হয়|
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রে এনেছি।এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন