বিএনপি সরকার গঠনের পর সারা দেশের মত বিসিসি’তে নিয়োগ পান অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি দায়িত্ব নেয়ার পর তার নির্দেশে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) অধীনে হাট-বাজার, পাবলিক টয়লেট ও বাস টার্মিনাল ইজারা প্রক্রিয়া উন্মুক্ত করার ঘোষণা দেন বিসিসি’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘোষণায় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ দেখা গেছে। ইজারা পদ্ধতি উন্মুক্ত ও স্বচ্ছভাবে কার্যক্রম পরিচালিত হওয়ায় নাগরিকদের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে।
এদিকে স্থানীয়দের সাথে এ ব্যাপারে কথা বলে এবং বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে, ইজারা প্রক্রিয়ায় অনিয়ম দীর্ঘদিনের। গত বিসিসি’র শাসনামলে এই ইজারা পদ্ধতি গুটিকয়েক ক্ষমতাধর সিন্ডিকেট দ্বারা পরিচালিত হতো অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে। এর ফলে বিসিসি হারাতো তাদের ন্যায্য পাওনা এবং জনগনের সইতে হতো বাড়তি করের বোঝা। এবার এমন নানান অভিযোগকে পাশ কাটিয়ে বিসিসি কর্তৃপক্ষ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ইজারা প্রদান শুরু করেছে। এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন যোগ্য ও আগ্রহী ব্যক্তিরা, যা প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করেছে।
অন্যদিকে নগরীর বিভিন্ন হাট-বাজার ও বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, সাধারণ ব্যবসায়ী ও সেবাগ্রহীতারা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, উন্মুক্ত ইজারা প্রক্রিয়া চালু থাকলে দুর্নীতি কমবে এবং সেবার মানও বাড়বে সাথে বর্তমানের উচ্চ মুদ্রাস্ফীতির চাপ কিছুটা হলেও কমবে বলে সচেতন মহল মনে করেন। একই সঙ্গে পাবলিক টয়লেটের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো আরও পরিচ্ছন্ন ও ব্যবহার উপযোগী হবে বলে আশা করছেন তারা।
এদিকে নগরীর বেশ কয়েকজন ব্যাবসায়ী এবং সাধারণ জনগনের সাথে আলাপকালে তারা বলেন, “আগে ইজারা প্রক্রিয়া নিয়ে অনেক অভিযোগ শুনতাম। এবার খোলামেলা দরপত্র হওয়ায় আমরা খুশি। যদি এই প্রক্রিয়ায় আবার অতীতের ন্যায় (গুজ) নামক সিন্ডিকেট প্রবেশ করে, তাহলে বিসিসির ইতিবাচক ভাবমূর্তি নষ্ট হতে বাধ্য। তাই এই জাতীয় অনিয়ম রুখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজরদারি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। সচেতন মহল আরো মনে করেন, ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা গেলে শুধু রাজস্ব বৃদ্ধি পাবে না, বরং নগর সেবার মানও উল্লেখযোগ্য হারে বাড়বে। আর এটা বজায় রাখতে প্রতিটি দরপত্রের ধাপে জবাবদিহিতা নিশ্চিতের কোনো বিকল্প নাই।
এ বিষয়ে বিসিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, উন্মুক্ত ও নীতিমালা অনুযায়ী ইজারা কার্যক্রম পরিচালনার বিষয়ে তারা প্রতিজ্ঞাবদ্ধ। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানান।
বিসিসি’র ইজারা পদ্ধতির এজাতীয় উদ্যোগ প্রক্রিয়ার ধারা ধরে রাখতে পারলে বরিশাল সিটি করপোরেশন একটি স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠা সময়ের ব্যাপার বলে মনে করেন বরিশাল নগরবাসী।
মন্তব্য করুন