ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী (সদর, দুমকি ও মির্জাগঞ্জ )-০১আসনে বিএনপির দলীয় ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় পটুয়াখালী পৌরসভার লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,সরকারি জুবলি উচ্চ বিদ্যালয় , শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় আলতাফ হোসেন চৌধুরী বলেন, আগে একক নির্বাচন হতো। কেহই ভোট দিতে আসলে বলা হতো আপনার ভোট দেয়া হয়ে গেছে। এবারই ১৭ বছর পরে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন হচ্ছে। এত সুন্দর পরিবেশে নির্বাচনে ভোটারা তাদের ভোট প্রদান করতে পারচ্ছে। এছাড়া তিনি আরও বলেন,নির্বাচিত সরকার ছাড়া দেশ চলেনা, দাতা প্রতিষ্ঠান গুলি অর্থনৈতিক সাহায্য করতে চায়না,যে কারণেই একটি সুন্দর সুষ্ঠু গ্রহন যোগ্য নির্বাচন হচ্ছে।
পটুয়াখালী-১ আসনে ৫ জন প্রার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। এর মধ্যে বিএনপির দলীয় ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল(অব:)আলতাফ হোসেন চৌধুরী বিজয়ী হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশী।
এর পরে তিনি মির্জাগঞ্জ উপজেলায় আখতার হোসেন মেমোরিয়াল কলেজ কেন্দ্র ভোট প্রদান শেষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দুপুরে দুমকি উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন বল জানা গেছে।
জেলা রিটানিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী বলেন,পটুয়াখালী ৪টি আসনে যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে ২৬ প্লাটুন সেনাবাহিনী,৭ প্লাটুন বিজিবি, ৬ টি র্যাবের টিম, বিপুল সংখ্যক আনসার ও কোষ্টগার্ড সদস্যসহ দেড় হাজার পুলিশ এবং ৩০ জন ম্যাজিষ্ট্রেট মাঠে মোতায়েন রয়েছে।
মন্তব্য করুন