আগামীকাল ২ জুলাই বুধবার পটুয়াখালী জেলা বিএনপির কাউন্সিল অধিবেশনে সভাপতি পদে ২জন,সাধারন সম্পাদক পদে ৬ জন প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
পটুয়াখালী জেলা বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনের জন্য গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল হক ফরাজী স্বাক্ষরিত চুড়ান্ত তালিকায় জানা গেছে,সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্রি এবং মাকসুদ আহাম্মদ বায়জিদ পান্না এবং সাধারন সম্পাদক পদে এ্যাডভোকেট মজিবর রহমান টোটন, বশির আহম্মেদ মৃধা, এ্যাডভোকেট তৌফিক আলী খাঁন (খাঁন কবির ) মো:সাইদুর রহমান তালুকদার (সাইদ তালুকদার) মো: মনিরুল ইসলাম লিটন, দেলোয়ার হোসেন নান্নু প্রদিদ্বন্দিতা করছেন।
মন্তব্য করুন