বরগুনার তালতলীতে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণকারী আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ জুন)বেলা১১টায় উপজেলা পরিষদের পায়রা সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব ফিরোজ আলমের সঞ্চালনায়,ইউএনও – উপজেলা মাদক নিয়ন্ত্রণ বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভাপতি সিফাত আনোয়ার তুমপা এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি থেকে বক্তব্য প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ শাকিলা আক্তার ।

সভায় সভাপতি তার বক্তব্যে বলেন, ব্যক্তি জীবনে ও জাতীয়তা জীবনে তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে উল্লেখ করে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় অর্জনে টাস্কফোর্সের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকল অংশীজনদের সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার মর্মে উল্লেখ করেন এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ এর ব্যাপক প্রচারসহ তালতলী উপজেলায় তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে ইতোমধ্যে গৃহিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে একযোগে কাজ করার আহবান জানান।

উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, ইউনিয়ন চেয়ারম্যান উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও তামাক প্রতিরোধী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।