দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীতে সার্বজনীন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন আঙ্গারিয়া শাখা মন্দির ও শ্রীমৎ উত্তম গোসাঁই ভক্ত সেবাশ্রমে দুইদিন ব্যাপী ১৯তম বার্ষিক হরিনাম সংকীর্তন ও মতুয়া মহোৎসব শুরু হয়েছে।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শুরু হওয়া অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন,মঙ্গল দীপ প্রজ্জলন,পূজা অর্চনা, শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ, সন্ধ্যা আরতী ও শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাবের উপর আলোচনা, হরিনাম সংর্কীতন, কবি গান, শ্রীশ্রী গুরুচাঁদ যাত্রাপালা, ভক্তিমূলক গান,মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এবার বাংলা ও ওপার বাংলা ধর্ম প্রচারক ও এই মন্দিরের প্রতিষ্ঠাতা মতুয়ারত্ন শ্রীমৎ উত্তম গোঁসাই’র তত্ববধানে অনুষ্ঠানে মঙ্গল আর্শিবাদক থাকবেন শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শ্রীধাম ওড়াকান্দি গদিসমাসীন প্রতিভু অবতার মহা-মতুয়াচার্য শ্রী পদ্মনাভ ঠাকুর।
শুভ উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ কল্যাণ ট্রাস্ট্রের সভাপতি মতুয়া মাতা শ্রীমতী সুবর্ণা ঠাকুর। প্রধান অতিথি থাকবেন পটুয়াখালী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শ্রী শুভাশিষ মুখার্জি। বিশেষ অতিথি পটুয়াখালী জজকোর্টের স্পেশাল পিপি, এ্যডঃ কমল দত্ত, উত্তম গোঁসাই ভক্ত সংগঠনের উপদেষ্টা শ্রী পবিত্র মজুমদার, বরিশালের বিশিষ্ট ব্যবসায়ী,শ্রী জয়দেব চন্দ্র দাস,
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রানালয়ের সাব-রেজিস্টার শ্রী সঞ্জয় বড়াল, কাউখালীর সুবোধ গোসাঁই, উত্তম গোসাঁই ভক্ত সংগঠনের উপদেষ্টা শ্রী পবিত্র কুমার মজুমদার,
মন্দির পরিচালনা কমিটির উপদেষ্টা শ্রী গৌরাঙ্গ দাস, সভাপতি শ্রী বাবুল চন্দ্র শীল,সাধারণ সম্পাদক শ্রী গোবিন্দ চন্দ্র কর্মকারসহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সব শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে এ মতুয়া সম্মেলন। মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবুল চন্দ্র শীল জানান,বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ হিন্দুধর্মাম্বালিরা এ অনুষ্ঠানে অংশ নেয় এবং অনুষ্ঠান সুষ্ঠু কারার জন্য আইন শৃংখলা বাহিনীর লোকজন ছিলেন। এতে বিভিন্ন এলাকার ২৫টি মতুয়া দল অংশ নেবে বলে মন্দির কর্তৃপক্ষ জানায়।
মন্তব্য করুন