দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুজন, ঢাকা বিভাগে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এ সময়ে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় সবচেয়ে বেশি ৪৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৩০২, চট্টগ্রামে ২২২, বরিশালে ২০৩, রাজশাহী বিভাগে ১৯৯, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪, ঢাকা দক্ষিণে ১৮৭, ময়মনসিংহে ৯৬, রংপুরে ৭৫ এবং সিলেটে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মন্তব্য করুন