ঢাকা   সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ । ই-পেপার । আর্কাইভ ।  Bangla Font । ইউনিকোড কনভার্টার । ভিডিও
English
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু বাংলাদেশের বাজার থেকে মেটার বার্ষিক আয় ৮ হাজার কোটি টাকা আজ থেকে শাহজালাল বিমানবন্দরে মিলবে ফ্রি হাই-স্পিড ইন্টারনেট সেবা আগামী এক দশকে শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ শ্রীমঙ্গলে এনসিসি ব্যাংকের ৩৩ বছর পূর্তি উদযাপন সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস হাসপাতালের টেন্ডার দুর্নীতিতে সরকারের জিরো টলারেন্স : স্বাস্থ্যমন্ত্রী শেখর কাপুরের পছন্দে নতুন ‘জেমস বন্ড’ জন আব্রাহাম
Eng
RHB NEWS
  • জাতীয়
  • রাজনীতি
  • দেশজুড়ে
  • আন্তর্জাতিক
  • অপরাধ ও আইন
  • খেলাধুলা
  • ধর্ম
  • বিনোদন
  • খাবার রেসিপি
  • ছবি
  • ভিডিও
  • অন্যান্য  
    • লাইফ ষ্টাইল
    • অর্থ ও বানিজ্য
    • উন্নয়ন ও সমৃদ্ধি
    • ইতিহাস ঐতিহ্য
    • প্রধান সংবাদ
    • কৃষি
    • ভ্রমন
    • শিক্ষা
    • সাহিত্য
    • সড়ক দুর্ঘটনা
    • শোক সংবাদ
    • মৃত্যু বার্ষিকী
    • তথ্য ও প্রযুক্তি
    • দুর্নীতি
    • প্রবাস
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • RHB পরিবার

জাতীয়
রাজনীতি
দেশজুড়ে
আন্তর্জাতিক
অপরাধ ও আইন
খেলাধুলা
ধর্ম
বিনোদন
খাবার রেসিপি
ছবি
ভিডিও

অন্যান্য

  • লাইফ ষ্টাইল
  • অর্থ ও বানিজ্য
  • উন্নয়ন ও সমৃদ্ধি
  • ইতিহাস ঐতিহ্য
  • প্রধান সংবাদ
  • কৃষি
  • ভ্রমন
  • শিক্ষা
  • সাহিত্য
  • সড়ক দুর্ঘটনা
  • শোক সংবাদ
  • মৃত্যু বার্ষিকী
  • তথ্য ও প্রযুক্তি
  • দুর্নীতি
  • প্রবাস
  • স্বাস্থ্য ও চিকিৎসা
  • RHB পরিবার
EN
  • গণভবন হবে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর

গণভবন হবে জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৪ । ০০:৩৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৪ । ০০:৩৫

ফলো করুন-
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে জানিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জুলাই অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হিসেবে গণভবনকে প্রতিষ্ঠা করা হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে তার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কথা বলেন এই উপদেষ্টা।

তিনি বলেন, আমাদের যে গণভবন— নামের মতো এটা গণের ভবন হয়ে উঠতে পারেনি। এদেশের মানুষ, ছাত্র-জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে এটাকে জয় করেছে। এটাকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায়, অবিচার হয়েছে সব স্মৃতিকে সংরক্ষণ করার জন্য গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। খুব দ্রুতই এর কাজ শুরু হবে। জনগণ যেভাবে বিজয় করেছে সেই অবস্থাতেই রাখা হবে। এর মধ্যেই ভেতরে একটা জাদুঘর প্রতিষ্ঠা করবো, যেখানে অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষিত থাকে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিভিন্নভাবে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। আমরা মনে করি, বিচারের আগ পর্যন্ত তাদের পুনর্বাসনের সুযোগ নেই।

জুলাই গণহত্যার শিকার ব্যক্তিদের তালিকা করা হবে জানিয়ে এই উপদেষ্টা আরও জানান, অতি শিগগিরই প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা শহীদ পরিবারদের নিয়ে সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন।

উপদেষ্টা পরিষদের সভায় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে সিরিজ জয়ের জন্য ক্রিকেট টিমকে অভিনন্দন প্রস্তাব গৃহীত হয় বলেও জানান আসিফ মাহমুদ।

এই উপদেষ্টা আরও বলেন, “বন্যা দুর্গতদের জন্য পুনর্বাসন প্রকল্প নেওয়া হচ্ছে। সরকারি ও বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পুনর্বাসন করা হবে। দ্রুত সময়ের মধ্য ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ত্রাণ কার্যক্রম চলমান আছে। আমরা পুনর্বাসন কার্যক্রমও শুরু করেছি। অনেকগুলো এনজিও’র সঙ্গে সরকারের মেলবন্ধনের মাধ্যমে এবং সরকারের পক্ষ থেকেও পুনর্বাসন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যাদের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

শ্রম খাতে উত্তেজনাকর পরিস্থিতি কিছুদিন ধরে দেখা দিয়েছে উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে সকল স্টেকহোল্ডারদের নিয়ে দফায় দফায় আলোচনা হয়েছে। ক্যাবিনেটেও আলোচনা হয়েছে। আজকের (বৃহস্পতিবার) পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে আছে। শ্রমিকদের যেকোনও সমস্যা সমাধানের জন্য একটা রিভিউ কমিটি শ্রম মন্ত্রণালয়ের অধীনে করার সিদ্ধান্ত হয়েছে। খুব দ্রুত এ কমিটি ঘোষণা করা হবে। যাতে শ্রমিকেরা তাদের সকল দাবি-দাওয়া নিয়ে যেতে পারে। রিভিউ কমিটি কনসার্ন মন্ত্রণালয় বা অধিদফতরের মাধ্যমে সমস্যা দ্রুত সমাধানের জন্য কাজ করে যাবে।

আসিফ মাহমুদ বলেন, শ্রমিকদের দাবি-দাওয়ার বিষয়ে একটি রিভিউ কমিটি করা হবে। সেখানে শুধু গার্মেন্টস নয় সকল শ্রম খাত অন্তর্ভুক্ত হবে।

শেয়ার করুন

আরও পড়ুন

গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর..

গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর..

২৪ ঘণ্টায় দেশে হাম ও..

২৪ ঘণ্টায় দেশে হাম ও..

আজ থেকে শাহজালাল বিমানবন্দরে মিলবে..

আজ থেকে শাহজালাল বিমানবন্দরে মিলবে..

আগামী এক দশকে শীর্ষ ১০..

আগামী এক দশকে শীর্ষ ১০..

মন্তব্য করুন

জাতীয়

গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর..

গণমাধ্যমের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর..

২৪ ঘণ্টায় দেশে হাম ও..

২৪ ঘণ্টায় দেশে হাম ও..

আজ থেকে শাহজালাল বিমানবন্দরে মিলবে..

আজ থেকে শাহজালাল বিমানবন্দরে মিলবে..

আগামী এক দশকে শীর্ষ ১০..

আগামী এক দশকে শীর্ষ ১০..

আরও পড়ুন

RHB NEWS

ফলো করুন

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ৫৫/বি , নোয়াখালী টাওয়ার (১৩ তলা, ১৩এএ), পুরানা পল্টন, ঢাকা -১০০০

RHB পরিবার | RHBNEWS ALL RIGHTS RESERVED | 2023

error: Content is protected !!