ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ২নং ওয়ার্ড ভিত্তিক ক্রীড়া সংগঠন ইয়াং স্টার ক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ১৭ মে শুক্রবার বিকালে বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও কার্যকরী সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক বিমল চন্দ্র সেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ২ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও মোঃ ফরিদ মাঝি, মোঃ রাসেল আহাম্মেদ, ব্যাংকার ফয়সাল বিন রাকিব সিদ্দিকি,বোরহানউদ্দিন উপজেলার জনপ্রিয় আম্পায়ার ফয়েজ উল্লাহ ফয়েজ, আরিফুর রহমান শুভ,এডভোকেট মোহাম্মদস রামিম।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহান উদ্দিনের জনপ্রিয় ধারাভাষ্যকার ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মুমসাদ দ্বিনূরী।

সভায় সদস্যদের ভোটের মাধ্যমে তিন বছরের জন্য সভাপতি- হাসনাইন ইসলাম রিফাত ও সাধারণ সম্পাদক- ইফতেখার ইসলাম ইফতি নির্বাচিত হন।