স্বাধীনতার পর থেকে বরিশাল ১২১ হিজলা মুলাদী ৩ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের কোন প্রার্থী জয়লাভ করেনি এ আসনটি বিএনপি’ জয়লাভ করে যদিও ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় আসনটি পূর্ণ বিন্যাস করে ১২১ বরিশাল বাবুগঞ্জ মুলাদী ৩ সংসদীয় আসন ঘোষণা করে ।
নির্বাচন কমিশন, ২০০৮ সলে জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ মহাজোট থেকে বর্তমান এমপি গোলাম কিবরিয়া টিপু কে মনোনয়ন দেয়া হলে জয় লাভ করে ২০১৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ দলীয় প্রার্থী না দেয়ায় মহাজোট থেকে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ওয়াকার্স পার্টি থেকে এডভোকেট টিপু সুলতান বিএনপি থেকে সেলিমা রহমান নির্বাচনে অংশগ্রহণ করলে ওয়াকার্স পার্টির এডভোকেট টিপু সুলতান জয় লাভ করে ।
২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মহা জোটের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু জয়লাভ করলে সাধারণ জনগণের আশা প্রত্যাশা ও হতাশার কথা শোনা যাচ্ছে মুখে মুখে আওয়ামী লীগ টানা তিন তিন বার ক্ষমতায় থাকলেও বাবুগঞ্জ মুলাদী সংযোগ সেতু সহ কোন চোখে পরার মত এমন কোন উন্নয়ন হয়নি কথা শুধু প্রতিশ্রুতি হয়ে থাকে এবং অবহেলিত এই জনপদের সাধারণ মানুষ ও স্থানীয় আ.লীগের নেতা কর্মী দের দাবী ডিজিটাল বাংলাদেশের সব যায়গায় উন্নয়ন হলেও বাবুগঞ্জ মুলাদীতে দলীয় এমপি না থাকায় উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে এ আসনটি।
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হতে চান মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুলাদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান,সরদার খালেদ হোসেন স্বপন, সাবেক চেয়ারম্যান ও সভাপতি বাবুগঞ্জ উপজেলা আ.লীগ, কাজী এমদাদুল হক দুলাল চেয়ারম্যান বাবুগঞ্জ উপজেলা পরিষদ, রয়েছেন জাতীয় পার্টির বর্তমান এমপি গোলাম কিবরিয়া টিপু, ওয়াকার্স পার্টির এডভোকেট টিপু সুলতান, পিছিয়ে নেই ।
বিএনপি ও প্রস্তুতি নিচ্ছে বিএনপি প্রার্থী রয়েছেন যারা এডভোকেট জয়নুল আবেদীন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট,বেগম সেলিমা রহমান, স্থায়ী কমিটির সদস্য বিএনপি’র হেভিওয়েট দুইজন প্রার্থী তাদের বক্তব্য বিএনপি নির্বাচনে এলে বরাবরে মত এ আসনটিতে তার জয় লাভ করবে ।
অপর দিকে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মিঠু খান, বলেন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরিত বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে সকল উন্নয়ন সমাপ্ত করেছেন এবং বাকি উন্নয়নের কাজ হাতে নিয়েছেন সেই কারণে বাংলাদেশের জনগণ উন্নয়নে বিশ্বাসী একটি উন্নত সমৃদ্ধশালী দেশ গঠনে আওয়ামী লীগকে জনগণ নৌকায় ভোট দিয়ে বিপুল ভোটে পুনরায় জয়যুক্ত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন ।
মন্তব্য করুন