ইরান কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দেওয়ার পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। এর আগের দিন প্রায় ৪ শতাংশ বাড়ার পর এদিন দর কমে আসে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৯৪ সেন্ট বা ০.৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০২ দশমিক ১৩ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৯ সেন্ট বা ০.৩৯ শতাংশ কমে ৯১ দশমিক ৫৬ ডলারে দাঁড়িয়েছে।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের অবসানে তারা কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। তবে সমাধানে পৌঁছানোর পদ্ধতি নিয়ে দুই দেশের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়েছে।

বিশ্লেষকদের মতে, সংঘাতের কারণে সরবরাহ নিয়ে উদ্বেগের পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও তেলের বাজারে প্রভাব ফেলছে।