পটুয়াখালীর মির্জাগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মির্জাগঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে “মির্জাগঞ্জ ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬” এর উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগষ্ট) বিকাল সাড়ে চারটায় সুবিদখালী সরকারী কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সুবিদখালী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ সোহরাব হোসেন হাওলাদার।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জাগঞ্জ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা কামরুজ্জামান বাঁধন ও সুবিদখালী সরকারী কলেজ ছাত্রদল সভাপতি মোঃ সাব্বির হোসেন ফরাজী প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে মির্জাগঞ্জ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক প্রভাষক মোঃ ফিরোজ আলম জুয়েল, উপদেষ্টা উত্তম গোলদার,টুর্নামেট পরিচালনা কমিটির আহবায়ক ও উপদেষ্টা মোঃ অপু ফরাজী, সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজীব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ওলি উল্লাহ,সহ ফাউন্ডেশনের সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় ইউএনও একাদশ বেতাগী ১-০ গোলে ব্রাদার্স ইউনিটি রাজাপুরকে পরাজিত করে জয়ী হয়।

টুর্নামেন্টে পটুয়াখালী জেলা, বরগুনার বেতাগী ও বামনা, বরিশালের বাকেরগঞ্জ ও ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার ১৪ টি দল অংশ গ্রহন করেছে।