rhbnews.com  অনলাইনে ৭ মে একটি সংবাদ প্রচার হয়, যা নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারের লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার নিয়ে ছিল। সংবাদটি প্রচারের পরই উপজেলা প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেয়।

আজ শনিবার (৯ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে কাবা ডায়াগনস্টিক সেন্টারকে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কয়েকটি সেন্টারের মালিক উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান বলেন, আমরা খবর পেয়ে অভিযান চালিয়েছি। লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করানো যাবে না। কেউ গোপনে কাজ চালালে আমাদের জানাবেন, আমরা সিলগালা ও আইনগত ব্যবস্থা নেব।