নবাবগঞ্জে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান,..
প্রকাশ: 9 May 2026 । 17:46 | আপডেট: 9 May 2026 । 17:55
মোঃ লুৎফর রহমান ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর :-
rhbnews.com অনলাইনে ৭ মে একটি সংবাদ প্রচার হয়, যা নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারের লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার নিয়ে ছিল। সংবাদটি প্রচারের পরই উপজেলা প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেয়।
আজ শনিবার (৯ মে) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানে কাবা ডায়াগনস্টিক সেন্টারকে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কয়েকটি সেন্টারের মালিক উপস্থিতি টের পেয়ে প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান বলেন, আমরা খবর পেয়ে অভিযান চালিয়েছি। লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করানো যাবে না। কেউ গোপনে কাজ চালালে আমাদের জানাবেন, আমরা সিলগালা ও আইনগত ব্যবস্থা নেব।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.