পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সাথে নবগঠিত মির্জাগঞ্জ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা আজ সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে উক্ত সভায় উপজেলার সার্বিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, পরামর্শ ও মতবিনিময় করা হয়। এসময়ে এখানে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ কামরুজ্জামান জুয়েল মুন্সি, সিনিয়র সহ-সভাপতি দৈনিক নয়াদিগন্ত সংবাদদাতা উত্তম গোলদার, সাধারন সম্পাদক দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মোঃ গোলাম ফারুক মুন্সি, সহ-সভাপতি কামরুজ্জামান বাঁধন (আমার সংবাদ), যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহাগ হোসেন (মানবজমিন), আতিকুর রহমান লিপন (বিজনেস বাংলাদেশ), কোষাধ্যক্ষ অমিতাভ দাস অপু (যায়যায়দিন), দপ্তর সম্পাদক মোঃ সুমন কাজী (সময়ের আলো), প্রচার সম্পাদক মোঃ সিয়াম রহমান হিমেল ( নয়া শতাব্দী), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ (মানবকণ্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বায়েজীদ হাসান (খোলা কাগজ), কার্যনির্বাহী সদস্য মোঃ ইলিয়াস হোসাইন (কালবেলা),মীর মোঃ মাসুম বিল্লাহ (সকালের সময়), মোঃ রেজাউল করিম (দৈনিক বর্তমান), মোঃ সাইফুল ইসলাম সুলতান (আমার বার্তা), মোঃ নাঈম ইসলাম (সমাজ দর্পণ) এবং মোঃ মাসুম বিল্লাহ প্রিন্স (স্বদেশ বিচিত্রা)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।