পটুয়াখালীর মির্জাগঞ্জ প্রেসক্লাবের ১৮সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী (২০২৫-২০২৬) কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ কামরুজ্জামান জুয়েলকে সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি মল্লিক মাকসুদ আহমেদ বায়েজিদকে সাধারন সম্পাদক করে এ কমিটি গঠন হয়।

প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ গোলাম ফারুক মুন্সী (দৈনিক কালের কন্ঠ) বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারী) সন্ধ্যায় এ কমিটি ঘোষনা করেন।

নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন – সিনিয়র সহ-সভাপতি উত্তম গোলদার (দৈনিক নয়া দিগন্ত), সহ-সভাপতি কামরুজ্জামান বাঁধন (দৈনিক আমার সংবাদ), যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সোহাগ হোসেন (দৈনিক মানবজমিন), আতিকুন রহমান লিপন (দৈনিক বিজনেস বাংলাদেশ),কোষাধ্যক্ষ অমিতাভ দাস অপু (দৈনিক যায়যায়দিন),দপ্তর সম্পাদক মোঃ সুমন কাজী (দৈনিক সময়ের আলো), প্রচার সম্পাদক সিয়াম রহমান হিমেল (দৈনিক নয়া শতাব্দী), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ (দৈনিক মানবকন্ঠ), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বায়েজিদ হাসান (দৈনিক খোলা কাগজ)।

কার্যনির্বাহী সদস্যরা হলেন- ইলিয়াস হোসাইন (দৈনিক কালবেলা), মীর মাসুম বিল্লাহ (দৈনিক সকালের সময়), রেজাউল ইসলাম (দৈনিক বর্তমান), মোঃ সাকির আলম (দৈনিক স্বদেশ প্রতিদিন), সাইফুল ইসলাম সুলতান (দৈনিক আমার বার্তা), মোঃ নাঈম ইসলাম (দৈনিক সমাজ দর্পন) ও মাসুম বিল্লাহ প্রিন্স (দৈনিক স্বদেশ বিচিত্রা)।