আরএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভা
প্রকাশ: ২১ আগস্ট ২০২৩ । ১৫:০৬ | আপডেট: ২১ আগস্ট ২০২৩ । ১৫:০৬
ওমর ফারুক “ ব্যুরো চীফ, রাজশাহী ”
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় আরএমপি সদর দপ্তরে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার মহোদয় কর্মোদ্দীপনা বাড়াতে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য ও কর্মকর্তাদের পুরস্কৃত করে থাকেন। এ মাসে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১৮ জন বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় পুলিশ কমিশনার অপরাধ বিশ্লেষণ, অপরাধ নিয়ন্ত্রণে পরবর্তী কর্মপন্থা ও কর্মকৌশল সম্পর্কিত বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কমিউনিটি ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সমূহের অগ্রগতি ও দেশের বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার মো: হেমায়েতুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীনসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পুলিশ ইউনিট ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.