গাইবান্ধা সাদুল্লাপুরে ট্রাক্টর থেকে ছিটকে..

প্রকাশ: 19 August 2023 । 02:36 | আপডেট: 19 August 2023 । 02:36

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে রাতুল মিয়া (২০) নামে এক ভেকু মেশিন হেলপার নিহত হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) সকাল সোয়া ৯টার দিকে সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজ সংলগ্ন লিচুর চাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাতুল মিয়া ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কলাজিয়া ইউনিয়নের জৈন্যপুর গ্রামের রুবেল মিয়ার ছেলে। স্
থানীয়রা জানায়, মাটিকাটা একটি ভেকু মেশিনের চালক তন্ময় মিয়া ও রাতুল মিয়া ভাই ভাই নামের ট্রাক্টরযোগে সাদুল্লাপুর থেকে শেরপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ওইস্থানে পোঁছালে গাড়ি থেকে ছিটকে পড়ে চাকার নিচে পৃষ্ট হয়। এসময় ঘটনাস্থলে রাতুল মিয়া নিহত হন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!