আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র..

প্রকাশ: 19 August 2023 । 02:23 | আপডেট: 19 August 2023 । 02:23

রিফাত আহমেদ রাসেল, ষ্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোনা:-

দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একাধারে ৩ বার ক্ষমতায় থেকে দেশের যে উন্নয়ন করেছেন তা দুই উপজেলার তৃণমুল মানুষের মাঝে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরছি। বৃহস্পতিবার বিভিন্ন হাট বাজারে শুভেচ্ছা বিনিময় শেষে সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে একথা বলেছেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা ১ আসনের (দুর্গাপুর-কলমাকান্দায়) আওয়ামী লীগের নৌকা মনোযোগ প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রোটারিয়ান আতাউর রহমান খান আঁখির।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একাধারে ৩ বার ক্ষমতায় আছেন। তাই সুখি সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় জননেত্রী শেখ হাসিনার সরকার খুবই দরকার। আমার বিশ্বাস আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষ আওয়ামীলীগ কে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা কে অব্যাহত রাখবেন।
আরও বলেন, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, রাজনীতির শুরু থেকেই বঙ্গবন্ধুকে ভালোবেসে জনগনের ভাগ্যউন্নয়নের লক্ষে রাজনীতি করছি। আমি তৃনমুল নেতৃবৃন্দকে নিয়ে নৌকার গণজোয়ার জাগিয়ে তুলতে আমি মাঠে কাজ করছি, নৌকার জয়কে সুনিশ্চিত করতে পথসভা ও গন সংযোগ করছি এবং দেশের যে উন্নয়ন হয়েছে আমি তারই চিত্র প্রজেক্টরের মাধ্যমে নিজ এলাকার প্রত্যান্ত আঞ্চলের প্রতিটি হাটবাজারে জনগনের সামনে ও স্কুল কলেজের নতুন প্রজন্মের শিক্ষাথর্ীদের কাছে তুলে ধরছি।
আমাদের নেত্রী জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে কাকে মনোনয়ন দিলে ভালো হবে তিনিই ভালো জানেন। তবে যোগ্য দেখেই মনোনয়ন দিবেন বলে আমার বিশ্বাস। আমি আশা রাখছি কিন্তু যদি আমি না পাই তবে আমার নেত্রী এই আসনে যাকেই মনোনয়ন দিবেন আমি বিগত দিনের মতো তারই নির্বাচন করবো।
এ সময় অন্যদের মধ্যে উলামালীগ সাবেক সম্পাদক মোঃ আব্দুল্লাহ্ আল মামুন (সাহান),পৌর আওয়ামীলীগ সদস্য ফয়জুর রহমান বাবুল, ছাত্রলীগ কর্মী হ্নদয় হাসান,এড্ভোকেট জাকির খান,মোঃ এমদাদ খান উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!