গৌরনদীতে শোকের চাঁদরে মোড়ানো হলো..

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ । ২৩:১৯ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ । ২৩:১৯

মোঃ রফিকুল ইসলাম সবুজ গৌরনদী করেসপন্ডেন্ট:-

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ঘাতকের নির্মম বুলেটে শাহাদাৎ বরন করেছিলেন বরিশালের তৎকালীণ গৌরনদী বর্তমান আগৈলঝাড়া উপজেলার কৃতিসন্তান বঙ্গবন্ধুর আপন বোন জামাতা আব্দুর রব সেরনিয়াবাত ও তার পরিবারের ছয় জন সদস্য।
১৫ আগস্ট ভয়াল কালরাতে শহীদদের স্মরণে প্রতিবছরের ন্যায় এবার ও মাসব্যাপী শোকের মাস পালনের ব্যতিক্রমধর্মী আয়োজন করেছেন বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
ইতোমধ্যে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনকে শোকের চাদওে মুড়িয়ে দেয়ার পাশাপাশি শহিদ গ্যালারী ও শোকের তোরণ নির্মাণ করা হয়েছে। ভবনের চারপাশে শহিদদের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন সাটানো হয়েছে।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুবলেন, ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ঘাতকের নির্মম বুলেটে শাহাদাৎ বরন করেছেন দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি’র পিতা তৎকালীণ মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতসহ তার পরিবারের ছয় সদস্য। তাই ১৫ আগষ্টের নৃশংস ও ভয়ঙ্কর নির্মমতার ইতিহাস এ অঞ্চলের তরুন প্রজন্মেও মাঝে তুলে ধরার লক্ষে শহিদ গ্যালারী নির্মাণসহ পুরো ইউনিয়ন পরিষদকে শোকের চাদরে মুড়িয়ে দেয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!