ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, হাসপাতালে..

প্রকাশ: 13 August 2023 । 19:34 | আপডেট: 13 August 2023 । 19:34

সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৯৮ জনে। শনিবার (১২ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯০৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১০৪২ জন ও ঢাকার বাইরের এক হাজার ৮৬৩ জন।

রোববার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৮৫ হাজার ৪১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪২ হাজার ৭৪৬ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪২ হাজার ৬৬৫ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৫ হাজার ২৮০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ১০৪ জন এবং ঢাকার বাইরের ৩৭ হাজার ১৭৬ জন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!