এলিভেটেড এক্সপ্রেসওয়ে খুলছে ২ সেপ্টেম্বর

প্রকাশ: 13 August 2023 । 14:19 | আপডেট: 13 August 2023 । 14:19

সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-

২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একাংশ (বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত) উদ্বোধন করা হবে। উদ্বোধন উপলক্ষে ঐদিন রাজধানীতে বড় ধরনের জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত যানবাহন চলাচলের জন্য আগামী ২ সেপ্টেম্বর উন্মুক্ত করে দেওয়া হবে। এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐ দিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সুধী সমাবেশের আয়োজন করবে।

শনিবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে দলটির একাধিক নেতা নিশ্চিত করেছেন।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সভায় অংশ নেয়া একাধিক নেতা বলেন, আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একাংশ (বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত) উদ্বোধন করা হবে। উদ্বোধন উপলক্ষে ঐদিন রাজধানীতে বড় ধরনের জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ জনসভা হতে পারে বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।

জানা গেছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে। প্রকৌশলগত গুরুত্বপূর্ণ সব কাজ একেবারেই শেষ পর্যায়ে রয়েছে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দক্ষিণে কাওলা থেকে কুড়িল-বনানী-মহাখালী-তেজগাঁও-মগবাজার-কমলাপুর-সায়েদাবাদ-যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকা পর্যন্ত যাবে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ঢাকা শহরের যানজট অনেকাংশে কমে যাবে এবং ভ্রমণের সময় ও খরচ কমবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!