রাজধানীসহ সারা দেশে বৃষ্টি, থাকতে..

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩ । ১৩:৩০ | আপডেট: ১৩ আগস্ট ২০২৩ । ১৩:৪২

মোঃ বিপুল পারভেজ মিরাজ স্টাফ করেসপন্ডেন্ট:-

রাজধানীতে রোববার (১৩ আগস্ট) ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার পাশাপাশি যানজট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে অফিসগামীদের ভিড় দেখা গেছে। তবে, ভোর থেকে টানা বৃষ্টিতে সড়কে গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়েছেন তারা। অনেকেই সময়মতো অফিস ধরতে বাসের জন্য অপেক্ষা না করে সিএনজি, রিকশা ও হেঁটেই রওনা হয়েছেন।

অফিসগামী তামিম মির্জা বলেন, ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। বৃষ্টি থাকায় ছাতা নিয়েই বের হয়েছি ।  কিন্তু সড়কে জলাবদ্ধতায় ব্যাপক ভোগান্তি পড়তে হয়েছে। ৫০ টাকার রিকশা ভাড়া  ১০০ টাকা ।  রাস্তায় যে যানজট তাতে ঠিক সময়ে অফিস যেতে পারবো কিনা জানি না।

এদিকে, রাজধানীসহ সারাদেশে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। মাঝে বৃষ্টির প্রবণতা কিছুটা কমলেও শনিবার (১২ আগস্ট) থেকে ফের বাড়তে থাকে। রাতে বৃষ্টি কিছুটা কমলেও রোববার ভোর থেকেই টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, রাজধানীতে সারাদিন থেমে থেমে বৃষ্টি থাকবে।

রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পুর্বদিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!