কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী..

প্রকাশ: 12 August 2023 । 20:48 | আপডেট: 12 August 2023 । 20:48

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কলাপাড়ায় সন্ত্রাসী হামলায় রাহুল দাস (২৭) নামের এক ভার্সিটি শিক্ষার্থী মারাত্মক জখম হয়েছে। খুর দিয়ে তার দুই গালে ও গালায় আঘাত করা হয়। শুক্রবার সন্ধ্যায় শেখ কামাল সেতুর উত্তর প্রান্তে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়।
আহত শিক্ষার্থী রাহুল কলাপাড়া পৌর শহরের চিংগরীয়া এলাকার বাসিন্দা রবিন্দ্র নাথ দাসের ছেলে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর পিতা রবিন্দ্র নাথ দাস শুক্রবার সন্ধ্যায় আলআমীনে নাম উল্লেখ করে কলাপাড়া থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও আহতর পারিবারিক সূত্রে জানা গেছে, সে ঢাকায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেখাপাড়ার পাশাপাশি অনলাই ব্যবসা করে। শুক্রবার বিকালের দিকে রাহুল বাসা থেকে বেড়িয়ে শেখ কামাল সেতুতে ঘুরতে যায়। ওৎ পেতে থাকা বখাটে সন্ত্রাসী আলআমীন তার উপর হামলা চালায়। এসময় তার সাথে থাকা খুর দিয়ে দিয়ে তাকে মারত্মকভাবে জখম করে।
৯৯৯ ফোন পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থালে পুলিশ পৌছালে সন্ত্রাসী আলআমীন পালিয়ে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাা (ওসি) আলী আহম্মেদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছেন। প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে। ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!