সৌদিআরবে সড়ক দুর্ঘটনায় নিহত কলাপাড়ার..

প্রকাশ: 11 August 2023 । 20:40 | আপডেট: 11 August 2023 । 20:40

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কলাপাড়ার গত ২৬ জুলাই সৌদ আরবের রিয়াদে প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত আবু তালেব মৃধার (৪০) লাশ এলাকায় এসে পৌচেছে।
শুক্রবার সকালের দিকে বাংলাদেশ প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের সহযোগিতায় তার লাশ নিজ বাড়ি চম্পাপুর ইউনিয়নের বিনাম কাটা গ্রামে এসে পৌছায়। এরপর বেলা সাড়ে এগারোটার দিকে বৃষ্টি উপেক্ষা করে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে তার বাড়িতে চলছে শোকের মাতম। মৃত: আবু তালেব মৃধার স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে ওই এলাকার পরিবেশ। তবে মারা যাওয়ার ১৫ দিনের মধ্যে বিনা খরচে বাড়িতে লাশ এসে পৌছানোয় এলাকাবাসী ও স্বজনরা প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার রেখে যাওয়া দুই সন্তানের লেখাপড়ার জন্য সরকারের কাছে অনুদানের দাবি জানান এলাকাবাসী ও স্বজনরা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!