নওগাঁর আত্রাই উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত..

প্রকাশ: 9 August 2023 । 15:09 | আপডেট: 9 August 2023 । 15:09

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ করেসপন্ডেন্ট:-

নওগাঁর আত্রাই উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ৯ আগস্ট বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আশ্রয়ন প্রকল্পের চতৃর্থ ধাপে ভূমিহীনদের মাঝে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করা হয়।
তিনি জানান, হালনাগাদ নিরুপিত ভূমিহীন ও গৃহহীন তালিকা অনুযায়ী উপজেলায় ৪৫ বাড়ী তৈরি করা হয়। বুধবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালী যুক্ত হয়ে বাড়ির চাবি সুবিধাভোগী ভূমিহীন পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। জমিসহ ঘরের চাবি প্রদান কার্যক্রম উদ্বোধনের সাথে সাথে এ উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার ভূমি অঞ্জন কুমার দাস, ওসি তারেকুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি, উপজেলা প্রকৌশলী জোনায়েত আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মামুনুর রশিদ, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, আইসিটি অফিসার সানজির উদ্দিন শিশির, আনছার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!