আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা..
প্রকাশ: 6 August 2023 । 11:26 | আপডেট: 6 August 2023 । 11:26
শারমিন চৌধুরী ষ্টাফ করেসপন্ডেন্ট:-
আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। রোববার (৬ আগস্ট) সকাল ১০টা ৩৭মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের বর্ধিত সভামঞ্চে আসেন দলের সভাপতি শেখ হাসিনা।
এদিন সকাল ৯টা থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে নেতাকর্মীদের প্রবেশ করতে দেখা যায়।
বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা, মহানগর ও উপজেলা, থানা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত রয়েছেন।
বিশেষ বর্ধিত সভা উপলক্ষ্যে ঢাকা মহানগরের যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.