বিদ্যুৎ স্থাপনায় হামলা হলে গোপালগঞ্জে..
প্রকাশ: 26 November 2026 । 19:28 | আপডেট: 26 November 2026 । 19:28
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
গোপালগঞ্জে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে ওজোপাডিকো গোপালগঞ্জের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলমত নির্বিশেষে গোপালগঞ্জের সব শ্রেণির গ্রাহকের প্রতি অনুরোধ, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র এবং জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, গোপালগঞ্জে গত কয়েক দিন ধরে চলা অস্থিরতা ও সহিংসতার কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও যানবাহনে হামলার আশঙ্কা রয়েছে। তারা ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের সেবা দিয়ে যাচ্ছেন। হামলার শিকার হলে কীভাবে এ সেবা অব্যাহত রাখবেন, সে বিষয়টি বিবেচনায় নিয়েই সতর্কবার্তা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও যানবাহনে হামলা হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.