ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া..
প্রকাশ: 26 November 2026 । 19:01 | আপডেট: 26 November 2026 । 19:01
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ক্লাস বাদ দিয়ে মিছিলে অংশ নেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ভবিষ্যতে ক্লাস না করালে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নাটোরের নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে অভিভাবক, সমাজসেবী ও শিক্ষকদের দায়িত্ব নিতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীরা সময়মতো শ্রেণিকক্ষে এসে শিক্ষকদের অনুপস্থিত পেলে শিক্ষা মন্ত্রণালয়কে জানাতে পারবে। একইভাবে শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকলেও শিক্ষকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ সময় সরকারদলীয় হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.