শেখ হাসিনার দেশে ফেরার পদক্ষেপ..

প্রকাশ: 26 November 2026 । 18:31 | আপডেট: 26 November 2026 । 18:31

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে আদৌ কোনো পদক্ষেপ নিয়েছেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, মূলত আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় থাকতেই শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে এমন কথা ছড়ানো হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সচিবালয়ে ‘উইমেন জার্নালিস্ট ফোরাম’-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আন্দালিভ রহমান পার্থ বলেন, সারাদেশে আওয়ামী লীগ যা শুরু করেছে, সেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড; রাজনীতি নয়।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্ত্রী বলেন, তিনি যেভাবে দেশ থেকে পালিয়েছিলেন, সেভাবেই ফিরে আসতে চান। তবে প্রচলিত আইন অনুযায়ী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে এবং তার বিচার করা হবে।

এ সময় ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো রাজনৈতিক সুবিধা অনুযায়ী সংবাদ প্রকাশ করে। দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারতের সঙ্গে কোনো প্রতিবেশী দেশের সম্পর্ক ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!