প্রাণিসম্পদ খাত হবে বৈদেশিক মুদ্রা..
প্রকাশ: 26 November 2026 । 18:16 | আপডেট: 26 November 2026 । 18:16
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দেশের প্রাণিসম্পদ খাত অদূর ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতকে স্বনির্ভর করে গড়ে তুলতে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে উৎপাদনশিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা কঠিন হবে না। এ জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও সদিচ্ছা।

তিনি বলেন, সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। গবাদিপশুর রোগপ্রতিরোধ ও চিকিৎসাসেবা প্রান্তিক খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে সরকার।
খামারিদের এ খাতের মূল চালিকাশক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, খামার সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় নীতিগত ও কারিগরি সহায়তা দেবে।

মেধাসমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করে একটি মেধাসম্পন্ন জাতি গঠনে সরকার কাজ করছে। আর এ লক্ষ্য অর্জনের অন্যতম পূর্বশর্ত হলো পর্যাপ্ত প্রাণিজ আমিষ নিশ্চিত করা।
অনুষ্ঠানে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘প্রাণিসম্পদ পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.