নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা..

প্রকাশ: 26 November 2026 । 17:02 | আপডেট: 26 November 2026 । 18:12

“ ব্যুরো চীফ, রাজশাহী ”

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহী মহানগরীতে প্রচারাভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার বেলা ১১টায় Freedom of Expression for Digital Democracy’ প্রকল্পের আওতায় বিডো (BEDO) এ প্রচার অভিযানের আয়োজন করেছে। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিন এবং দায়মুক্তির অবসান ঘটান
শুরুতেই রাজশাহী বরেন্দ্র কলেজ প্রাঙন থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কুমারপাড়া মোড় হয়ে আলুপট্টি প্রদক্ষিণ করে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। এরপর গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। পরে কলেজ অডিটরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিডোর নির্বাহী পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারি ও রাজশাহীর বরেন্দ্র কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা। সঞ্চালনা করেন বিডোর কর্মকর্তা সাইফুল ইসলাম।

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে তিনটি সুপারিশগুলো হলো, ন্যায়বিচার নিশ্চিত করা, সহিংস তার শিকার ব্যক্তিদের সুরক্ষা দেওয়া ও দায়মুক্তির অবসান ঘটানো।

বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে।সবাই মিলে কাজ করলে এটি কমানো সম্ভব হবে। এছাড়াও সভায় বিডোর অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের মানবাধিকার কর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!