শ্রীমঙ্গলে নতুন ঠিকানায় সোনালী ব্যাংকের..

প্রকাশ: 22 November 2026 । 16:14 | আপডেট: 22 November 2026 । 16:51

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সোনালী ব্যাংক পিএলসি’র ভৈরবগঞ্জ বাজার শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। এতদিন শাখাটি ভৈরবগঞ্জ বাজারের শাহজালাল মার্কেটে পরিচালিত হলেও এখন থেকে জয়নাল আবেদীন মার্কেটে ব্যাংকটির কার্যক্রম চলবে।

রোববার সকাল ১০টায় ভৈরবগঞ্জ বাজারে নতুন কার্যালয়ে ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনালী ব্যাংক পিএলসি’র মৌলভীবাজার অঞ্চলের অঞ্চলপ্রধান ও উপমহাব্যবস্থাপক মো. কায়েস ভূঁইয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক ও এজিএম মো. শাফি চৌধুরী, এজিএম (সিলেট) মো. ওমর ফারুক এবং ভৈরবগঞ্জ শাখার ব্যবস্থাপক হীরালাল কর্মকার। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকরাও উপস্থিত ছিলেন।

নতুন কার্যালয়ে শাখার কার্যক্রম শুরু হওয়ায় গ্রাহকদের ব্যাংকিং সেবা প্রদানের ক্ষেত্রে আরও উন্নত ও আধুনিক পরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। নতুন ঠিকানায় ব্যাংকের কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যেও সন্তোষ দেখা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!