নতুন প্রজন্মকে বইমুখী করতে ভ্রাম্যমাণ..
প্রকাশ: 14 October 2026 । 21:10 | আপডেট: 14 October 2026 । 21:10
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভ্রাম্যমাণ লাইব্রেরি, পাঠচক্র ও বই পড়ার প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তরুণ প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) সংস্কৃতি মন্ত্রণালয় পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় লালন উৎসব, নজরুলবর্ষ এবং ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত শীতকালীন সাংস্কৃতিক উৎসর উপলক্ষে মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা তুলে ধরা হয়। শীতকালীন উৎসবে সার্কাস, গ্রামীণ সংস্কৃতি, নৌকাবাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়, পাপেট শো এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনার কথা জানানো হয়।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সংস্কৃতি হাজার বছরের। প্রযুক্তির কল্যাণে তরুণ প্রজন্ম বিদেশি সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে, তবে নিজেদের সংস্কৃতি ভুলে গেলে চলবে না। দেশের সংস্কৃতি ও ঐতিহ্য কীভাবে আরও বেশি করে তরুণদের কাছে তুলে ধরা যায়, তা নিয়ে ভাবতে হবে।
এ সময় শিল্পকলা একাডেমিগুলোকে আরও সক্রিয় করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি কর্মকর্তাদের নিজেদের সর্বোচ্চ যোগ্যতা ও প্রচেষ্টা দিয়ে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।
সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.