অনুপ্রেরণার তিন গল্প শুনে প্রধানমন্ত্রী..
প্রকাশ: 14 October 2026 । 20:43 | আপডেট: 14 October 2026 । 20:50
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
নিজ নিজ উদ্যোগে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকারীরা হলেন বুয়েট থেকে পাস করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা বেছে নেওয়া নায়লা শারাফ, দুই হাত না থাকা সত্ত্বেও বিদ্যালয় প্রতিষ্ঠা করা মো. আলতাফ হোসেন এবং প্রায় তিন দশক ধরে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল।
তাদের জীবনসংগ্রাম ও সমাজকল্যাণমূলক কাজের কথা শুনে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন। আপনাদের মতো সবাই এগিয়ে এলে দেশ গঠন সহজ হবে।’
নায়লা শারাফ ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ না দিয়ে শিশুদের শিক্ষাদানে যুক্ত হন। অন্যদিকে, জন্ম থেকেই দুই হাত না থাকা আলতাফ হোসেন পা দিয়ে লেখালেখি শিখে নরসিংদীতে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে সেখানে ১৪৫ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক রয়েছেন।
এদিকে, ভোলার চরফ্যাশনের রেজাউল কিবরিয়া বাবুল প্রায় ৩০ বছর ধরে নিজ উদ্যোগে সড়কের পাশে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় কাজ করছেন।
তিনজনের উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী তাদের কাজ অব্যাহত রাখতে সহযোগিতার আশ্বাস দেন। আলতাফ হোসেনের বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের আশ্বাসও দেন তিনি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.