পল্টন থানা বিএনপি নেতা আসিফ..

প্রকাশ: 13 October 2026 । 18:34 | আপডেট: 13 October 2026 । 18:55

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন পল্টন থানা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আসিফ ওমর ফারুক।

এক বিবৃতিতে তিনি বলেন, ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাই যেন নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সহযোগিতামূলক ভূমিকা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির মতো অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। এসব অপকর্ম ও যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাঁর অবস্থান কঠোর থাকবে।

রাজনৈতিক জীবনে আসিফ ওমর ফারুক পল্টন থানা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দুই মেয়াদের কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম ও অপরাধবিরোধী উদ্যোগেও সক্রিয় ভূমিকা রাখছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

দুর্গোৎসব উপলক্ষে এলাকার সবার সুখ, শান্তি ও সার্বিক নিরাপত্তা কামনা করে আসিফ ওমর ফারুক একটি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠনে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!