৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর..

প্রকাশ: 4 October 2026 । 20:12 | আপডেট: 4 October 2026 । 20:12

ব্যুরো চীফ,রাজশাহীঃ

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (উত্তর-পশ্চিমাঞ্চল) কাজের গতি বাড়ানো, পদে বারবার রদবদল বন্ধ এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে মহাপরিচালক বরাবর স্মারকলিপি পেশ করেছে ‘রাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’। আজ রোববার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (উত্তর-পশ্চিমাঞ্চল)-এর মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

​ঠিকাদার সমিতির সভাপতি মো: শফিউল আলম বুলু স্বাক্ষরিত এই স্মারকলিপিতে বলা হয়, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জসহ উত্তর-পশ্চিমাঞ্চলের পদ্মা নদী ভাঙন প্রতিরোধ ও জরুরি প্রতিরক্ষা প্রকল্প বাস্তবায়নে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, চাঁপাইনবাবগঞ্জ নদী ভাঙনপ্রবণ ও অতি গুরুত্বপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও সেখানে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ উপ-বিভাগীয় প্রকৌশলীকে ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া দায়িত্বশীল পদে ঘন ঘন বদলি ও রদবদলের কারণে নদীভাঙন কবলিত এলাকার মানুষ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
​স্মারকলিপিতে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বাস্তবায়নের জন্য ৫টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে, মেহেদী হাসান মিসুক-এর পদায়নের তথ্য আগামী ৭ দিনের মধ্যে প্রকাশ করা এবং তাঁর বদলি বা পদায়নের মূল আদেশ স্থগিত রাখার দাবি জানানো হয়। ঘন ঘন রদবদল ও বদলির সুনির্দিষ্ট প্রশাসনিক কারণ আগামী ১০ দিনের মধ্যে প্রকাশ ও যৌক্তিকতা ব্যাখ্যা করার দাবি করা হয়। মাঠপর্যায়ের জটিল কারিগরি কাজ ও নদীভাঙন রোধে সংশ্লিষ্ট কর্মকর্তার অভিজ্ঞতা ও দক্ষতা মূল্যায়ন নিশ্চিত করার আহ্বান। পদায়নকে কেন্দ্র করে যেকোনো ধরনের আর্থিক অনিয়ম বা রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ নিরপেক্ষ ও দ্রুত তদন্তের দাবি। সার্বিক কাজ বাস্তবায়নে প্রশাসনিক স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে লিখিত রূপরেখা প্রদানের আহ্বান।

​সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে দাবিগুলো বিবেচনা না করা হলে চাঁপাইনবাবগঞ্জের সর্বস্তরের জনগণ ও নদীভাঙন ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবেন তাঁরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঠিকাদার সমিতির সভাপতি শফিউল আলম বুলু, সাধারণ সম্পাদক শাহিন ইকবাল,
সিনিয়র সহসভাপতি খন্দকার হাসান কবির, সহ সভাপতি খাজা তারেক, সহসাধারণ সম্পাদক রহিম রেজা, সাংগঠনিক সম্পাদক মাইনুল হক হারু,কোষাধ্যক্ষ সোহেল রানা সরকার দিপু,
দপ্তর সম্পাদক টুটুল, সদস্য, সেলিম রেজা, রাজু, মোদাসসারুল হক মমিন, মীর জহিরুল হক টোটন, হাসান, তারেক, মিঠু, পল্টু প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!