আওয়ামী লীগের আয় কমেছে, বেড়েছে..

প্রকাশ: 31 July 2023 । 19:38 | আপডেট: 31 July 2023 । 19:38

খাইরুজ্জামান শ্রাবণ ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের গত বছরের চেয়ে ১০ কোটি ৫২ লাখ ১০ হাজার ৩৩৮ টাকা আয় কমেছে। একই সময় দলটির ব্যয় বেড়েছে ১ কোটি ৫৬ লাখ ৬৪ হাজার ৭২৭ টাকা।

৩১ জুলাই, নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া দলটির পঞ্জিকা বছরের হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

ইসিতে জমা দেওয়া দলটির হিসাব অনুযায়ী, ২০২২ সালে দলটির আয় হয়েছে ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। আর ব্যয় হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। সে হিসাবে উদ্বৃত্ত ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা। আর মোট ব্যাংকে স্থিতির পরিমাণ ৭৩ কোটি ২৮ লাখ ২১ হাজার ৩৫৫ টাকা।

যেখানে ২০২১ সালে দলটির আয় ছিল ২১ কোটি ২৩ লাখ ৪৬ হাজার ১০৬ টাকা। আর ব্যয় হয়েছিল ৬ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৮৫২ টাকা।

এ ছাড়া ২০২০ পঞ্জিকা বছরে দলটির আয় ছিল ১০ কোটি ৩৩ লাখ ৪৩ হাজার ৫৩৩ টাকা। আর ব্যয় ছিল ৯ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ৯৩১ টাকা।

গতকাল রোববার নির্বাচন কমিশন সচিবের কাছে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেয় বিএনপি। জমা দেওয়া বিবরণী অনুযায়ী, ২০২২ সালে বিএনপির ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে। ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা ব্যয়ের বিপরীতে দলটির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। সে হিসাবে উদ্বৃত্ত রয়েছে ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!