আগৈলঝাড়ায় ড. জন নিহার বিশ্বাস..

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ । ১৯:৪৮ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ । ১৯:৪৮

জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ

বরিশালের আগৈলঝাড়ায় ড. জন নিহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠান রক্ষা, পরিচালক-কর্মীদের নিরাপত্তা এবং কথিত দখল, ভাঙচুর, লুটপাট ও হয়রানির ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে ট্রাস্ট কর্তৃপক্ষ মঞ্জু বালা ও মাজহারুল ইসলাম নিপুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাস্টের পক্ষে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন মঞ্জু বালা ও মাজহারুল ইসলাম নিপুর বিরুদ্ধে লাকি মিএ অভিযোগকারীর পক্ষে লিখিত বক্তব্যে বলা হয়, প্রতিষ্ঠানের নিয়মবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ২৪ এপ্রিল তাদের প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়। এরপর থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া এবং এর সম্পত্তি দখলের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

ট্রাস্ট কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল লুট ও ভাঙচুরের ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। তাদের হিসাব অনুযায়ী, ভাঙচুর ও মালামাল ক্ষয়ক্ষতির পরিমাণ যথাক্রমে প্রায় ৫৬ লাখ ও ৪২ লাখ টাকা বলে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ট্রাস্টের পরিচালক ও কর্মীদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে হয়রানি করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, মঞ্জু বালা প্রয়াত ড. জন নিহার বিশ্বাসের স্ত্রী হিসেবে দাবি করে একটি কথিত বিবাহ সনদের মাধ্যমে ওয়ারিশ হওয়ার আবেদন করেন। বিষয়টি নিয়ে চেয়ারম্যানের গণশুনানি অনুষ্ঠিত হলেও যথাযথ প্রমাণ না পাওয়ায় তাকে ওয়ারিশ সনদ দেওয়া হয়নি বলে ট্রাস্ট কর্তৃপক্ষ দাবি করে।

এছাড়া আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ, কর্মীদের দায়িত্ব পালনে বাধা, ভাঙচুর এবং প্রতিষ্ঠানের সম্পত্তি দখলের চেষ্টা করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এসব কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে দাবি করেন ট্রাস্টের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে ট্রাস্ট কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির কার্যক্রমের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০০ থেকে ৭০০ পরিবার নির্ভরশীল। পাশাপাশি ট্রাস্টের ১৮ জন কর্মী এবং তাদের পরিবারও এই প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল। ফলে কোনো কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে বিপুলসংখ্যক মানুষের জীবিকা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় ড. জন নিহার বিশ্বাস মেমোরিয়াল ট্রাস্টের সম্পত্তি ও প্রতিষ্ঠান রক্ষা, পরিচালক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে ট্রাস্ট কর্তৃপক্ষ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!