শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত..

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ । ১৩:৪৯ | আপডেট: ২৩ আগস্ট ২০২৬ । ১৩:৪৯

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) তাদের গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে সিআর ২৭৩/২৬ (শ্রী:) মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাজন হাজরা (৩৮)। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা এবং তার বাবার নাম রমেশ হাজরা।

জিআর ১২৭/২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শারুন মিয়া। তিনি শ্রীমঙ্গল উপজেলার শাসন এলাকার মৃত মুসলিম মিয়ার ছেলে।
ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে মো. উজ্জল মিয়া (২৯)কে। তিনি শ্রীমঙ্গল উপজেলার শংকরসেনা এলাকার মৃত আতাব আলীর ছেলে।

এ ছাড়া নারী ও শিশু ১৮৩/২০২২ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জুয়েল মিয়া কাননকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার বিরাইমপুর (কলেজ রোড) এলাকার মৃত মনির মিয়ার ছেলে।

অন্যদিকে সিআর ৪৬২/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. মামুনুর রশিদ মামুন (৩৫)কেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার দক্ষিণ পাচাউন এলাকার মৃত মনির মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আদালতের ওয়ারেন্ট বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!