রাজশাহীতে সিকিউরিটি গার্ডকে প্রকাশ্যে ছুরি..
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ । ১৭:১৯ | আপডেট: ২১ আগস্ট ২০২৬ । ১৭:৫০
“ ব্যুরো চীফ, রাজশাহী ”
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে অবস্থিত পপুপার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত সিকিউরিটি গার্ডকে মারধর এবং গলায় ছুরি ধরে হত্যার হুমকির ঘটনায় আরিফুল ইসলাম (৩৭) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে রাজশাহী মহানগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত ও ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১৯ আগস্ট দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড়স্থ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে সিকিউরিটি গার্ড সাব্বির হোসেন (২৬) দায়িত্ব পালন করছিলেন। এ সময় তিনি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সচেতন করতে হ্যান্ডমাইকে বক্তব্য দিচ্ছিলেন। ওই সময় রোগী ধরার দালাল হিসেবে পরিচিত আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন সেখানে এসে তাকে মাইকে সচেতনতামূলক বক্তব্য প্রচার করতে নিষেধ করে। সাব্বির হোসেন প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছেন বলে জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা জখম করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।
একপর্যায়ে অন্যদের উসকানিতে আসামি আরিফুল ইসলাম আরিফ দৌড়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনের পেছনে গিয়ে একটি ধারালো ছুরি নিয়ে আসে। এরপর ভুক্তভোগীর গলায় ধরে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এর নজরে আসে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
পুলিশ কমিশনারের নির্দেশনার পর রাজপাড়া থানা পুলিশ দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে এবং অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ঘটনায় ভুক্তভোগী তার কর্মস্থলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে২০ আগস্ট রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত আসামির হেফাজতে থাকা ছুরিটি উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে রাজপাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও উপ পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘটনাটি পুলিশ কমিশনার স্যারের নজরে আসার পর পর যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এরপর রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.